PRIYOBANGLANEWS24
৭ জুন ২০২২, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রিজনভ্যানে বাসের ধাক্কা, দুই পুলিশ ও ১৭ বন্দী আহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কারাগারের সামনের ঢাকা- মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রিজনভ্যানের সতেরো বন্দিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান জানান, সোমবার সন্ধ্যায় কারাগারের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রিজনভ্যানটি লেন পরিবর্তন করার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

আহতদের মধ্যে পাঁচ কয়েদিকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন- আতিকুর (২২), অতুল (২৪), মুন্না (২৫), মুরাদ (৪০), রুমি (৪২)।

এছাড়াও সামান্য আহত ১২ কয়েদীকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ও দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি শাহজামান জানান, প্রিজনভ্যানটি আদালত থেকে নতুন পুরাতন ৩৭ বন্দি নিয়ে কারাগারে যাচ্ছিল। সন্ধ্যায় কারাগারের সামনের ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে প্রিজনভ্যানটি কারাগারে যাওয়ার জন্য যখন লেন পরিবর্তন করছিল তখন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রিজনভ্যানটিকে ধাক্কা দিলে ওই ১৭ জন কয়েদী ও দুই পুলিশ সদস্য আহত হয় ও বাকিরা ভালো আছেন।

সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও আহতরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০