PRIYOBANGLANEWS24
৩০ মে ২০২২, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে দুইটি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া, লটাখোলা ও কার্তিকপুরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় লাইসেন্স সহ প্রয়োজনীয় বিভিন্ন প্রকার কাগজপত্র না থাকায় কার্তিকপুর এলাকায় অবস্থিত দোহার-নবাবগঞ্জ জেনারেল হাসপাতাল ও কার্তিকপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা সহ প্রতিষ্ঠান দুইটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনার পর রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ দুইটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।

তিনি জানান, অভিযানে উপজেলার কার্তিকপুর বাজারের ‘দোহার-নবাবগঞ্জ জেনারেল হাসপাতালের লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় সিলগালা ও দুই হাজার টাকা জরিমানা এবং কার্তিকপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালাসহ এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার জয়পারায় অবস্থিত জয়পাড়া ক্লিনিকের নিবন্ধন নবায়ন না থাকায় ১৫ দিনের মধ্যে নবায়ন করতে নির্দেশ দেন এবং আশা ক্লিনিকের নিবন্ধন ২০১৮ সাল থেকে নবায়ন না থাকায় দুই হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে যাবতীয় কাগজপত্র নবায়ন করার নির্দেশ দেয়া হয়।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর (রোগনিয়ন্ত্রণ) ডা. উম্মে হুমায়রা কানেতা
ও দোহার থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০