PRIYOBANGLANEWS24
২৫ মে ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

রাজধানীর কোতয়ালী এলাকা থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর কবিরাজ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানান, মঙ্গলবার (২৪ মে) আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যার মামলার আসামী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করে জাহাঙ্গীর। পরে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার সোনাতলা এলাকায় আপন দুই ভাই মো. আ. রফিক কবিরাজ ও মো.জাহাঙ্গীর আলম কবিরাজ এর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৬ ফেব্রুয়ারি ভিকটিম রফিক তার জমি নিজ নামে খারিজ করার জন্য ছোট ভাইয়ের নিকট জমির কাগজপত্র চাইলে জাহাঙ্গীর তা দিতে অস্বীকার করে। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে জাহাঙ্গীর তার বড় ভাই আ. রফিক’কে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। রফিকের ডাক-চিৎকার শুনে রফিকের স্ত্রী ও মেয়েসহ আশেপাশের লোকজন আসলে জাহাঙ্গীর রফিক’কে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত রফিককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে মৃত রফিক এর স্ত্রী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ০৪, তারিখ ০৭/০২/২০২২)।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০