PRIYOBANGLANEWS24
১৮ মে ২০২২, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য আটক, ৮ মোটরসাইকেল উদ্ধার

কেরানীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক, ৮ মোটরসাইকেল ও বিভিন্ন পার্টস উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ হুমায়ুন কবির সাংবাদিক সামনে এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল সকাল ৬.৩০ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা থেকে বাসার তালা ভেঙ্গে দুইটি মোটরসাইকেল নিয়ে যায়। একটি মোটরসাইকেল ফয়সাল নামে এক সাংবাদিকের, অন্যটি আলী হোসেনের। সাংবাদিক বাদী হয়ে গত ১৩ এপ্রিল ২০২২ এ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করলে ঢাকা জেলা পুলিশ সুপার উক্ত চুরি মামলার রহস্য উদঘাটন মোটরসাইকেল উদ্ধার ও আসামীদের আটক করতে কঠোর নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনার আলোকে আমি ও কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির কেরানীগঞ্জ মডেল থানার এক চৌকস টিম সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের ধরতে কার্যক্রম শুরু করে।

গত ১৬ এপ্রিল প্রথম অভিযানে লক্ষ্মিপুর জেলাধীন রামগঞ্জ থানা এলাকা থেকে আলী হোসেনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অভিযানে কোন আসামীকে আটক করতে না পারলেও এক আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সন্ধান পাওয়া যায়। অন্য মোটরসাইকেল সাংবাদিক ফয়সালের টি উদ্ধার করতে আমি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবির , কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া এর নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ, এসআই আফজাল হোসেনের সমন্বয়ে কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে কুমিল্লা থেকে প্রধান আসামী সাদেক (৩৫)কে আটক করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের আরো পাঁচ জন সদস্যকে আটক করতে সক্ষম হই।

আসামীরা হলেন-কুমিল্লার কোতয়ালীর সামছুল হক খানের ছেলে মোঃ সাদেক (৩৫), একই উপজেলার অলীপুরের মোতালেবের ছেলে আবু সাঈদ, নোয়াখালীর সুধারামপুরের আ. গাফফার ছেলে মঞ্জুরুল ইসলাম ওরফে মুঞ্জু (২৩), চাদপুরের সাহরাস্থীর আলমগীর হোসেনের ছেলে আমানুল্লাহ (২১), নোয়াখালীর দামদপুরের শাহালমের ছেলে ফরহাদ (২৬), নোয়াখালীর সুধারামপুরেে জয়নাল আবেদীনের ছেলে নূর আলম (২৬)।

তিনি সাংবাদিকদের আরো জানান, এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া কেরানীগঞ্জ মডেল থানার চোরাই মোটরসাইকেল সহ আরো ০৮ মটর সাইকেল উদ্ধার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা মোটরসাইকেল চোর চক্রের একটি নেটওয়ার্ক তৈরি করার কথা স্বীকার করেন এবং ঢাকা জেলা আশপাশের চুরি হওয়া মোটর সাইকেলকে চাঁদপুর সাহরাস্থি তাদের নিজস্ব ওয়ার্কসপ নিয়ে পার্টসগুলোকে খুলে নতুন করে মোটরসাইকেল সব পরিবর্তন করে ফেলত । এছাড়া তারা তিনটি পন্থা অনুসরণ করতো গাড়ি চুরি করত, পার্টস খুলে ফেলত, পার্টস বিক্রির জন্য টিম করত তারা দোকানে দোকানে গিয়ে পার্টস কম দামে বিক্রি করত।
তারপর এ গাড়ি গুলো কাস্টমস এর নিলামের মাধ্যমে ক্রয় করেছি বলে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করত। বিভিন্ন হাত বদল হত।

তিনি বলন, এ মোটর সাইকেল চোর চক্রের আরো সদস্যের নাম উঠে এসেছে। তাদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই আটক আসামি দের মধ্যে সাদেক নাম করা চোর তার বিরুদ্ধে কুমিল্লা থানাসহ বিভিন্ন থানায় ৮/১০ মামলা রয়েছে। এছাড়া অন্যান্য আসামীদের বিরুদ্ধে ৫/৬ করে চুরি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০