PRIYOBANGLANEWS24
৮ এপ্রিল ২০২২, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রী উধাও, দুইজনকে পিটিয়ে আহত করলো স্বামী

স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রী নিখোঁজের সাথে জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে আহত করেছে স্বামী। বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত গরিবপুর গ্রামের লিটন মিয়া (৩০) ও তার ভাই আমজাদ হোসেন (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তারা ঐ গ্রামের আ. মালেকের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে ওসি সিরাজুল ইসলাম শেখ নিশ্চিত করেছে।

ঘটনায় জড়িত গরিবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়া (৫০), শেখ লুৎফর রহমানের ছেলে আল আমিন (২৬) ও নাদিম (২৮) কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশিরা জানান, গরিবপুর গ্রামের ব্যবসায়ী বাদল মিয়ার সাথে লিটন মিয়ার পারিবারিক পূর্ববিরোধ চলছিল। বুধবার বাদল মিয়ার স্ত্রী নিখোঁজ হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে বাদল মিয়াসহ ৫/৭জন অতর্কিত লিটন মিয়ার বাড়িতে হামলা করে। তারা হাতুড়ি দিয়ে লিটন মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে জখম করে। ডাক চিৎকারে তার ভাই প্রবাসী আমজাদ হোসেন এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। স্থানীয়রা তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এর মধ্যে লিটন মিয়ার অবস্থা আশংকাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ এবিষয়ে বলেন, মারধরের ঘটনায় লিটনের ভাগিনা আল ইমরান বাদী হয়ে থানায় ৭জনের নামে মামলা করেছেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০