PRIYOBANGLANEWS24
৩১ মার্চ ২০২২, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান কমিশনের অধিনেই জাতীয় নির্বাচন হবেঃ কৃষিমন্ত্রী

বর্তমান কমিশনের অধিনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে। তিনি বলেন, সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে ক্ষমতায় থাকা সরকারের অধীনেই নির্বাচন হয়। কাজেই যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের অধীনেই বাংলাদেশের নির্বাচন হবে।

তিনি আরও বলেন, যাকেই নির্বাচন কমিশন বানানো হয় তাকেই বিএনপি মানে না। তারা চায়, নির্বাচন আমরা জিতবো সেই নিশ্চয়তা দিতে হবে তবেই আমরা নির্বাচনে যাবো। বিএনপির কারো উপর আস্থা নেই তাই তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপি পাকিস্তানের উপর ভর করে ক্ষমতায় যেতে চায়। তারা চায় পাকিস্তান এসে যদি একটা নির্বাচন কমিশন বানিয়ে নির্বাচন করে দিয়ে যায় তবে তারা ক্ষমতায় আসতে পারবে। জনগনের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। তৃনমূল আওয়ামীলীগ সুসংগঠিত থাকলে বিএনপি আর ক্ষমতায় যেতে পারবে না বলেও দাবি করেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।

দক্ষিন কেরানীগঞ্জ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ এমপি। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় সম্মেলন এ প্রধান বক্তা হিসাবে ব্যক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোঃ ইকবাল হোসেনসহ আরও অনেকে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি শাহীন আহমেদ ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের নাম ঘোষনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ। পরে সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০