PRIYOBANGLANEWS24
২২ মার্চ ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা মামলার আসামি জাকিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

পিবিআইর জালে আটক দুই বছর আগের হত্যা মামলার আসামি জাকিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাবেয়া বেগম এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন এডভোকেট রহমান হাওলাদারসহ ১০-১৫ জন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ারুল কবির বাবুল। বাদীপক্ষে ছিলেন এড. মো. তরিকুল ইসলাম, এড. আব্দুল্লাহ আল মনসুর রিপন, এড. তুহিন হাওলাদার, এড. চৌধুরী মো. গালিব রাগীব, এড. মো.জাকির হোসেন ও বিপ্লব হোসেন। পরে আদালতের সাধারণ নিবন্দন কর্মকর্তা (জিআরো) আব্দুল করিম বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত নবাবগঞ্জের আলোচিত মোটরসাইকেল চালক হত্যা মামলার আসামি জাকিরকে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে দুপুরে রিমান্ড শুনানি হয়। শুনানিকালে আদালতের পাবলিক প্রসিকিউটর রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

গত ১১ মার্চ শুক্রবার নিজ বাস থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যা মামলার আসামি জাকিরকে আটক করে।

নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১লা অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈল্যা এলাকার মোটরসাইকেল চালক ভিকটিম মো. জাকিরকে (৪৫) পিটিয়ে ও বিষাক্ত খাদ্য দ্রব্য খাইয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, তাকে ফোনে ডেকে নিয়ে আসামী জাকির হোসেনের নেতৃত্বে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উপজেলার পুরান তুইতালের শফিক (৪০) ও আফজাল নগরের মো. জাকির হোসেনসহ (৪২) অজ্ঞাতনামা চার-পাঁচজনকে জনকে আসামি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০