PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেনঃ সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন। যে কোন দূর্যোগ মোকাবেলায় তিনি সম্মুখে থেকে কাজ করে চলেছেন। সেই জন্য বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শোল্লা মাঠে ১৪ ইউনিয়নে ভর্তুকি মূল্যে নিম্ম আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম কার্ড বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সরকার এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিম্ম আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে। সেই ধারাবাহিকতায় দোহার ও নবাবগঞ্জে ২৪ হাজার ৬৬ পরিবারকে এ ভর্তুকি সহায়তা দিবে সরকার।

এমপি আরো বলেন, কালিগঙ্গা নদী ভাঙ্গণ রোধে একনেকে প্রকল্পটি উঠেছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে। এ ছাড়া ও টেনারীর বর্জ্যে কালিগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলে ছিলাম। প্রয়োজনে আবারও বলবো। এছাড়া অচিরেই দোহার ও নবাবগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দুটি পাইলট প্রকল্প চালু করা হবে।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার সার্কেল সহকারি সিনিয়র এএসপি মো.আরিফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি অরুণ কৃষ্ণ পাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০