PRIYOBANGLANEWS24
১৬ মার্চ ২০২২, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ব্যবসায়ীর সর্বস্ব লুট

ঢাকার নবাবগঞ্জে মো. কিরন নামে (২৮) এক ব্যবসায়ীকে মারধর করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা নগদ লাখ টাকা, ৪টি এন্ড্রয়েটসহ পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা দ্রুত আহত কিরনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ব্যবসায়ী কিরন ওই গ্রামের হাজী আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। হামলার ঘটনায় খানেপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনা নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ব্যবসায়ী কিরন বলেন, প্রতিদিনের মতো বাজার থেকে আনুমানিক সাড়ে ৮টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ির পিছনেই তিন চারজন আমার ওপর হামলা করে। আমি পড়ে গেলে আমার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে খুব কষ্টে বাড়িতে গেলে স্বজনরা দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করা হবে।

এলাকাবাসী জানান, অন্যান্য এলাকার তুলনায় নয়নশ্রীতে বখাটেদের উৎপাত বেশি।ছেলেটি কয়েক বছর বিদেশে চাকরি করার পর এলাকার বাজারে ফ্লাক্সিলোড, বিকাশ ও মুদি ব্যবসা শুরু করেন।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত এ ঘটনার হোতাদের খুঁজে বের করার দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০