PRIYOBANGLANEWS24
১৩ মার্চ ২০২২, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দুরায় মরহুম হোসেন বাবুর্চি স্মৃতি টি-টেন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ আয়োজিত মরহুম হোসেন বাবুর্চি স্মৃতি টি-টেন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

ফাইনাল খেলায় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ও ব্রাদার্স একাডেম, হরিস্কুল অংশগ্রহণ করেন। আলো স্বল্পতার কারনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ব্রাদার্স একাডেমী হরিস্কুল চ্যাম্পয়ন হয়।

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের উপদেষ্টা হায়দার আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ক্লাবের উপদেষ্টা বাবর আলী, ব্যবসায়ী আয়ুব আলী, আ. রহীম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইউসুফ হারুন টিপু, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সাধারন সম্পাদক রাসেল পারভেজ, ক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান, আব্দুল মান্নান মেম্বার, সাহেব আলী শিকদার, মীর নাসির, মীর রমিজ, আবুল দেওয়ান, শেখ বারেক, ক্লাবের ক্রীড়া সম্পাদক সাইদুল শিকদার, অর্থ সম্পাদক আলমগীর চোকদার, বান্দুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর খোকন, বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রতন, সাংগঠনিক সম্পাদক রাকিব দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শেখ নাঈম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার সার্বিক দায়িত্ব ছিলেন শেখ শামীম, আওয়াল হোসেন, জাহিদুল ইসলাম জনি, কাজী মামুন, শোভন চোকদার, শাহিন শিকদার, রাজু, সালাউদ্দিন মিঠুন, মীর বাবু, রুবেল দেওয়ান, সাব্বির হোসেন, শাকিল, মিন্টু সহ ক্লাবের সদস্যরা।

খেলায় মিডিয়া পার্টনার ছিলেন প্রিয়বাংলা নিউজ২৪.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০