PRIYOBANGLANEWS24
৩ মার্চ ২০২২, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাচীন পদ্ধতিতে কৃষি সেচ

দোলনা সেচনি,সিয়ানি বা সেঁউতি পানি উত্তোলনের একটি প্রাচীন কৌশল। কালের পরিক্রমায় ও আধুনিক বিজ্ঞানের কল্যাণে সেচ পদ্ধতির বিবর্তন ঘটেছে। গ্রাম বাংলায় বিভিন্ন পদ্ধতিতে কৃষি জমিতে সেচ যন্ত্র ছিল যা আজ শুধু স্মৃতি বা মাঝে মাঝে দুই একটি সেচ পদ্ধতি চোখে পরে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন সেচ পদ্ধতি বা যন্ত্রের নাম হলো দোন দিয়ে সেচ, দোলনা সেচনি, দোংগা বা জাঁত, ডায়ফ্রাম পাম্প, ট্রেডল পাম্প বা ঢেঁকিকল ইত্যাদি।
নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামে বৃহস্পতিবার দুই্জন কৃষক ইরি ধান ক্ষেতে দোলনা সেচ পদ্ধতিতে সেচ দিচ্ছে। তাদের জমির আশপাশে কোন সেচ পদ্ধতি না থাকার কারণে তারা জমির পাশের পুকুর থেকে প্রাচীন পদ্ধতিতে সেচ দিচ্ছে।

দোলনা সেচনি/ সেঁউতি/ সিয়ানি


প্রাচীনকালে পানি নেওয়ার বা রাখার পাথরের বা কাঠের বালতি থেকে মানুষ এ যন্ত্রের ধারণা পেয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। কোনো পানির আধার (নদী, খাল, বিল ইত্যাদি) থেকে চিকন/সরু খাল/নালা/দাড়া কেটে অনেক দূরে পানি নিয়ে যাওয়ার পদ্ধতি, বহু প্রাচীন একটি পদ্ধতি। আর পানির আধার হতে বালতি দিয়ে চিকন/সরু খাল/নালা/দাড়ায় পানি দিলে সেই পানি নালা বেয়ে নির্দিষ্ট ফসলের জমিতে গিয়ে পড়ত। বালতি দিয়ে নালায় পানি দেওয়া খুব সময় সাপেক্ষ ব্যাপার। পরে সেই কাঠের বা লোহার বা আধুনিক টিনের চৌকোনা বা গোল বালতিকে দড়ি দিয়ে বেঁধে এই সরল যন্ত্রটি তৈরি করে সেচ ব্যবস্থাকে আরও সহজ করে তোলে।

তৈরির নিয়ম.

এ জন্য প্রথমে দরকার একটি টিনের( মুড়ির টিন/তেলের টিন) বালতি। কিছু বাঁশের লাঠি আর লম্বা দড়ি/সুতলি। হাতাওয়ালা একটি ঝুড়ি বা বেলচার মতো সেচনিতে ৪টি রশি বাঁধা থাকে। দুজন লোক মুখোমুখি দাঁড়ায় এবং প্রত্যেকে দুই হাতে ঝুড়ির এক পাশের দুটি রশি ধরে। উভয়ে একই সময়ে সেচনি দুলিয়ে পানি ভরে এবং তা টেনে তুলে জমিতে পানি সেচে দেয়। যন্ত্রটি বাঁশ বা পাতলা টিনের তৈরি, বানানো সহজ এবং চালাতে তেমন কোন প্রশিক্ষণ প্রয়োজন হয় না। এটি দিয়ে জলাশয়ের ও শস্যক্ষেতের ০.৯-১.২ মিটার (৩-৪ ফুট) নিচ থেকে সেচ দেওয়া যায়। পরিবারের মহিলা এবং অল্পবয়সীরাও যন্ত্রটি চালাতে পারে।

ব্যবহার কৌশল.

এই দোলনা সেচনি দিয়ে পানি সেচ দিতে দুই জন মানুষ দরকার হয়। দুই পাশের দুই করে চারটি দড়ি দুই হাতে করে দুই পাশে পানির আধারের (নদী, খাল, বিল, পুকুর) কাছে দুজন লোক মুখোমুখি দাঁড়ায় এবং প্রত্যেকে দুই হাতে ঝুড়ির এক পাশের দুটি রশি ধরে। উভয়ে এক সময়ে সেচনি দুলিয়ে পানি ভরে এবং তা টেনে তুলে জমিতে পানি সেচে দেয়। হাতে ধরা একটি রশিকে একবার ঢিল (লুজ) দিয়ে উপরের রশিকে টেনে ধরে বালতিকে পানিতে কাত করে ফেলা হয় এবং দড়িতে টান দিয়ে পানি ভর্তি বালতিকে টেনে উপরের খালে ফেলা হয়। এই বালতির রশি টানার মাঝেই রয়েছে একে ব্যবহারের সমস্ত কলাকৌশল। দুজনের মধ্যে ছন্দে না মিললে পানি তোলা সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০