PRIYOBANGLANEWS24
৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

লাঠি খেলা, ঘোড়াদৌড়, গরু দৌড় বা গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা আবহমান বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলার নাম। গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা গ্রামবাংলার বিভিম্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কোথাও গরু দৌড়, গরুর রশি ছেঁড়া, আড়ং নামেও এ প্রতিযোগিতা বাঙালির ইতিহাসকে মনে করিয়ে দেয়। পৌষ সংক্রান্তি, শ্রী পঞ্চমী , সরস্বতী পূজা ও বিভিন্ন দিবস উপলক্ষে গ্রামবাংলার বিভিন্ন মেলায় এ খেলা দেখা যেত। এ খেলা এখন তেমন চোখে পড়ে না। হারিয়ে যাওয়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে।

শ্রী পঞ্চমী ও সরস্বতী পূজা উপলক্ষে শোল্লা মিলেনিয়াম বয়েজ ক্লাব কর্তৃক এই গরুর রশি ছেঁড়া ও ঘোড়ার দৌড় আয়োজন করা হয় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ।

শোল্লা মিলেনিয়াম বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ বলেন, অনুষ্ঠানটি আমাকে মুগ্ধ করে। এখানে সব বয়সের হাজার হাজার নারী-পুরুষ এসে আনন্দ উপভোগ করছেন। আমাদের যুবসমাজ বর্তমানে মাদকের ভয়াল ছোবলের শিকার। আমি মনে করি, গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী খেলা প্রতিটি উপজেলায় আয়োজন করা উচিত, যাতে যুবসমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত হতে পারে।’

প্রতিযোগিতা উপলক্ষে দুপুরের পর থেকে সৌখিন গরুর মালিকরা বাদ্যযন্ত্র, লাঠি খেলোয়াড় ও তাদের ষাঁড় নিয়ে হাজির হয় মাঠে। দেখতে দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাস্তা ও মাঠ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে তিনটি টেলিভিশন ও দশটি মোবাইল সেট পুরষ্কার দেওয়া হয়। সন্ধ্যার পর সাধুর মেলা ও ধর্মীয় গান অনুষ্ঠিত হয়।

শোল্লা মিলেনিয়াম বয়েজ ক্লাবের সভাপতি বাবু নিখিল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাহ্রা ইউনিয়ন পরিষদের পূনরায় নব-নির্বাচিত চেয়ারম্যান এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ডঃ শাফিল উদ্দিন মিয়া।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনস্থ যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসাইন গাজী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, শোল্লা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বারগন,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অত্র ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় মুরব্বি বৃন্দ।

সঞ্চালনায় ছিলেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০