PRIYOBANGLANEWS24
২ ফেব্রুয়ারী ২০২০, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার উপজেলা প্রকৌশলীকে পেটাল ছাত্রলীগ সভাপতি

ঢাকা জেলার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহ-কে পেটানোর অভিযোগ উঠেছে ওই উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন ওই প্রকৌশলী। রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে প্রকাশ।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের প্রসঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালিগালাজ শুরু করে। ঘটনার এক পর্যায়ে আমিনুল ও তার সাথে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে।

কবির উদ্দিন শাহ অভিযোগ করেণ, এসময় তাঁর চোখে থাকা চশমা, টেবিলের গ্লাস সহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা। এ ঘটনায় রবিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, কার্তিকপুর স্কুলের কাজ নিয়ে উপজেলা প্রকৌশলী আমার কাছে ঘুষ দাবি করেন। একপর্যায়ে ছাত্রলীগ নিয়ে তিনি কটুক্তি করেণ। তাঁর সাথে আমার বাকবিতন্ডা হয়েছে কিন্তু পেটানোর কোন ঘটনা ঘটেনি।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০