PRIYOBANGLANEWS24
৩১ জানুয়ারী ২০২২, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটে বিজয়ী দাদার জন্য মালা আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দাদার বিজয়ের উল্লাসে মালা আনতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় নাঈম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী আব্দুর রহমান লেবনের নাতি।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দীঘিরপাড় খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান লেবনের ভাগিনার ছেলে। নিহতের চাচা পাপ্পু এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান লেবন। নাঈম দাদার বিজয়ের সংবাদ পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে মোটর সাইকেল যোগে নবাবগঞ্জে ফুলের মালা আনতে যায়। পথে বক্সনগর ইউনিয়নের খালপাড় দীঘিরপাড় এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খুঁটিতে ধাক্কা লেগে ছিটকে পরে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই দেব দুলাল দে বলেন, এ বিষয়ে কেউ থানায় জানায়নি। লিখিত পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০