PRIYOBANGLANEWS24
৩০ জানুয়ারী ২০২২, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত পোহালেই দোহার নবাবগঞ্জে ভোট

রাত পোহালেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ও দোহারে ৫টি ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে (ইভিএম) মেশিনে দুই উপজেলায় ১৯৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা গত কয়েকদিন বিরামহীনভাবে প্রচারণা চালিয়েছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটরদের কাছে গিয়েছেন। এখন বাকী ফলাফল। কারা পড়বেন বিজয়ের মালা, এ নিয়ে চলছে আলোচনা।

নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে ১৪৩টি ও দোহারে ৫৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী দায়িত্ব পালনে নবাবগঞ্জে রয়েছেন ৫ জন রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান, মো. শাহাজালাল, মো. মমিন মিয়া, মো. শহিদুল ইসলাম ও আব্দুর সালাম।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৯ জন ও দোহারে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৩২০ জন । নবাবগঞ্জে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭২৬ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৫ শত ৯৪ জন।

দোহার উপজেলার মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৭শত ৫২ জন। দোহারে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ১৬ জন ও মহিলা ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৭ শত ৩৬ জন।

নির্বাচন নিয়ে উৎকন্ঠা ও অজানা শঙ্কায় রয়েছে ভোটার ও প্রার্থীরা। ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে সব নির্বাচনী এলাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০