PRIYOBANGLANEWS24
২৫ জানুয়ারী ২০২২, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলাকোপা ইউনিয়নে নৌকার প্রার্থী ইব্রাহিম খলিলের নির্বাচনী উঠান বৈঠক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নির্বাচনী উঠান বৈঠক করেছে দলীয় নেতাকর্মীরা।চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মো. ইব্রাহিম খলিলের বিজয় নিশ্চিত করতে ও সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

সোমবার রাতে ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ।

এ সময় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, কলাকোপা ইউনিয়নকে উন্নয়নের একটি রোল মডেল করার স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং আমাদের দোহার নবাবগঞ্জের অভিভাবক ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নৌকার প্রার্থীকে বিজয় করতে হবে।

তিনি বলেন, দেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় রয়েছে তাই উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে নৌকার বিকল্প নাই।

সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ফিনল্যান্ড শাখা আওয়ামীলীগের সভাপতি আলী রমজান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা জালাল শিমু।

উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, শোল্লা ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, লায়ন্সক্লাব ৩১৫ বি-১ এর সেকেন্ড ভাইস গর্ভনর লুৎফর রহমান নাদিম, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ পান্না, আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ নাহিদুল আলম নাদিম, তাসদিদ আহমেদসহ কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০