PRIYOBANGLANEWS24
২৫ জানুয়ারী ২০২২, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌকার বিজয় নিশ্চিত করতে বাহ্রা ইউনিয়নে আ’লীগের যৌথ কর্মী সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়ার সমর্থনে যৌথ কর্মী সভা করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। সোমবার সন্ধ্যায় নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বাহ্রা পূব প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাক আলী।

বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী যৌথকর্মী সভায় নেতারা বলেন, দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে তাই সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রার্থীকে বিজয় করতে হবে। এ সময় নেতারা বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ফরিদ উদ্দিন কে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।

বাহ্রা ইউনিয়নের নৌকার প্রার্থী ড.সাফিল উদ্দিন মিয়া ভোটারদের উদ্দেশে বলেন, আমাকে আরেকটি বার ভোট দিয়ে নির্বাচিত করুন। স্থানীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক সালমান এফ রহমানের সহযোগিতায় আমি বাহ্রা ইউনিয়নের উন্নয়নের অসমাপ্ত কাজগলো শেষ করতে চাই। আমি কথা দিচ্ছি এবারই আমার শেষ নির্বাচন। আগামীতে তরুণ নেতৃত্ব আসুক এটা আমারও চাওয়া।

ঢাকা জেলা স্বেচ্চসেবকলীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, মহিলা বিষয় সম্পাদিকা হালিমা আক্তার লাবন্য ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা অ্যাড. ইমরান হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার রাকিব, আওয়ামীলীগনেতা ও সাবেক চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ, কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বাহ্রা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রাথী ড.সাফিল উদ্দিন মিয়া কে বিজয় করতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান করেন নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০