PRIYOBANGLANEWS24
২২ জানুয়ারী ২০২২, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের শিকারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে শুক্রবার রাত আনুমানিক এগারোটার দিকে ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মোল্লার বাড়িতে হামলা করেছে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আলীমোর রহমান খান পেয়ারার ছেলে তানভীরের নেতৃত্বে একদল যুবক। এমন অভিযোগ করেছেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মোল্লা। এ ঘটনায় প্রার্থীর মা সহ পরিবারের আরেকজনকে মারধরের কথাও জানা গেছে।

আইয়ুব মোল্লা জানান, অসুস্থ্য স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন তিনি। এ সুযোগে তার বিষমপুর বাড়িতে ঢুকে বাড়ির আসবাবপত্র ও দুটি মটরসাইকেল ভাঙচুর করে নৌকার প্রার্থীর ছেলে তানভীরে নেতৃত্বে তাদের সমর্থকরা। দেওয়া হয় পোস্টারে আগুন। এসময় নির্বাচন থেকে সরে যেতে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে লন্ডভন্ড বাড়ির দৃশ্য সহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাওয়া হয় ওই পরিবার থেকে।

এ বিষয়ে নৌকার প্রার্থী আলীমোর রহমান খান পেয়ারার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই সময় আমার ছেলে আমার সাথেই আমার নির্বাচনী একটি মিটিংয়ে ছিল,সে কি করে তখন তার বাড়িতে গেল। এটা সম্পূর্নভাবে রাজৈনতিক ফায়দা নেওয়ার চেস্টা মাত্র। তাদের বাড়িতে কোন হামলা বা ভাঙচুর হয়নি এটা অভিনয় মাত্র। তিনি রাজনীতি না করে অভিনয় করলে বেশি ভাল হত।

আলীমোর রহমান খান পিয়ারার ছেলে তানভীর বলেন, আমি বাবার সাথে মিটিং ছিলাম। কাল বিষবপুরের ঐ পাশে আমি যায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটা একের পর এক বিভিন্ন হুমকি ধামকি ও অভিযোগের তীর যাচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০