PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২২, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বান্দুরার স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন ঐ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. হুমায়ুন কবীরকে সমর্থন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।

সোমবার রাতে হাসনাবাদ মাঠে আওয়ামীলীগের যৌথ সভায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিক এ ঘোষনা দেন।

এ সময় কামাল হোসেন বলেন, করোনাকালীন সময়ে আমি বান্দুরা ইউনিয়নবাসীর পাশে ছিলাম এবং চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে সকল প্রস্তুতি নিয়ে ছিলাম। সেই সাথে আমি নৌকা প্রত্যাশী ছিলাম তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে এবার আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়নি। কর্মীসমর্থকদের চাপে দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেই।

তিনি জানান, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. হুমায়ুন কবীর কে সমর্থন দিয়ে বান্দুরা ইউনিয়নের জনগণের পাশে থেকে সকলের জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০