PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২২, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত, গাড়ি ভাঙচুর

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানকে লাঞ্ছিত করা হয়েছে। আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনের লোকজনেরা হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে তার গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন শামীম আহমেদ। শনিবার বিকালে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আন্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নান জানান, শনিবার বিকেলে উপজেলা পরিষদের মিটিং শেষে বাড়ী ফেরার পথে নয়াবাড়ী ইউনিয়নের আন্তা এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে আওয়ামী লীগ প্রার্থী তৈয়বুর রহমান তরুন ও তার সমর্থকরা। এসময় তিনি গাড়ি থেকে নামলে তৈয়বুর রহমান তরুন ও সমর্থকরা তার উপর হামলা করে তাকে শারীরিরভাবে লাঞ্চিত করে এবং গাড়ি ভাংচুর করেন।

শামীম আহমেদ হান্নান আরও বলেন, তরুন নৌকা প্রর্তীক পাওযায় পর থেকেই আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধুমকি দিচ্ছেন। এ ব্যাপারে আমি গত চারদিন আগে দোহার উপজেলা নির্বাচন কার্যলয়ে এবং দোহার থানায় লিখিত অভিযোগ করেছি। তার পরেও আমার উপর আজ যে হামলা করা হলো আমি এর সঠিক বিচার চাই। পাশাপশি আমার জীবনের নিরাপত্তা চাই।

এব্যাপারে নয়াবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুন বলেন, আজ বিকালে আন্তা গ্রামে একটি প্রচারনার ক্যাম্প করতে গেলে নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নান ও তার লোকজন আমার উপর হামলা চালায়। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমার উপর হামলার জন্য বিচার চাই।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, হান্নান চেয়ারম্যান আমার অফিসে কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ দিয়েছিল। আজ তার উপর হামলা ও গাড়ি ভাংচুর হয়েছে বিষয়টি শুনেছি তদন্ত সাক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বলেন, হান্নান চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে অভিযোগ সত্য হবে আইনই ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও চরমাহমুদপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০