PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২২, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিলাকোঠা নাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নাইট ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের আহ্বায়ক এ্যাডভোকেট রমজান আলী শিকদার।

উক্ত ফাইনালে শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার বনাম শিলাকোঠা টাইগার্স টিম অংশ নেয়। ফাইনাল খেলায় ৪০ রানে বিজয় লাভ করে শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার।

হুমায়ুন কবির মোয়াজ্জেমের সভাপতিত্বে এবং রবিউল আউয়াল ও আবুল খায়ের রুবেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মো. মহসিন উদ্দিন আহমেদ দিপু, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাদের মন্ডল, জাফর ইকবাল লাভলু, কাজী আক্কাস, ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, কালাম বিশ্বাস, উপজেলা আ.লীগের সদস্য তারিকুুল ইসলাম সম্রাট, অ্যাডভোকেট মোতাহার হোসেন, নাসির উদ্দিন অপু, কাউছার মোল্লা, মশিউর রহমান মোল্লা, মোশারফ হোসেন বেপারী, আহাদ মিয়া ,আমজাদ হোসেন, আরিফ বেপারী , সুজন মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভালো কাজের সাথে সবসময় থাকবে শিলাকোঠা নাইট ক্রিকেট লীগের যুবকেরা। শিলাকোঠা উচ্চ বিদ্যালয় হতে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এবং শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের যেসকল ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের শিলাকোঠা নাইট ক্রিকেট লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। নাইট ক্রিকেট লীগের পক্ষ থেকে ইমারত হোসেনের চিকিৎসার ব্যয় বাবদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নাইট ক্রিকেট লীগের সার্বিক তত্বাবধায়নে ছিলেন জহরিুল ইসলাম চঞ্চল, লোকমান মোল্লা, লুৎফর মোল্লা, নজরুল ইসলাম, আরিফ মোল্লা, আতাউর রহমান, বাদশা মন্ডল, জাহিদ মন্ডল, জুলহাস হোসেন, প্লাবন পলাশ, লাভলু মোল্লা, ওয়াসিম হোসেন, সাইফ আলী খান, সুজন মন্ডল, রাকিব, সাগর কাজী সহ এলাকার সকল যুবকরা । খেলাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর নাইট ক্রিকেট খেলার আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০