PRIYOBANGLANEWS24
৩১ জানুয়ারী ২০২০, ৫:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনকে বৃদ্ধাঙ্গুলি: নিজ প্রতিষ্ঠানেই পরীক্ষা কেন্দ্র!

আসছে ৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র নির্ধারণ সম্পন্ন হয়েছে। নিজ বিদ্যালয়ে পরীক্ষার আসন না দেওয়ার ব্যাপারে সরকারি নির্দেশনা থাকলেও ঢাকার দোহার উপজেলা শিক্ষা অফিস ও পরীক্ষা সংশ্লিষ্টরা তা মানেননি। নির্দেশনার অমান্য করেই উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের আসন দেয়া হয়েছে তাদের প্রতিষ্ঠানেই। এ নিয়ে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, এসএসসি পরীক্ষার রুটিনে ৯নং নির্দেশনায় স্পষ্ট লেখা রয়েছে, কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক,তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। “পরীক্ষার্থীদের স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।” কিন্ত এ নির্দেশনা অমান্য করে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আসন ওই প্রতিষ্ঠানের কলেজ ভবনে রাখা হয়েছে।

অভিযোগ উঠেছে, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়া জন্যই উপজেলা শিক্ষা অফিস এমন অনিয়ম করেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অন্যান্য স্কুলের শিক্ষক, শিক্ষর্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, আমার স্কুলের শিক্ষার্থীদের সিট কলেজ বিল্ডিং পড়েছে। কলেজ বিল্ডিং আলাদা ভেন্যু করা হয়েছে। ক্যাম্পাস এক হলেও ভেন্যু আলাদা এটা কোন সমস্যা নাই। আমরা তো আর ওই কেন্দ্রের দায়িত্ব পালন করব না। ওই কেন্দ্রের দায়িত্ব পালন করবে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা রয়েছে নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সিট ফেলা যাবে না। কিন্তু মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ক্ষেত্রে এ নির্দেশনা মানা হয়নি। কেন্দ্র দুইটা হলেও ক্যাম্পাস একটি। তাই ওই কেন্দ্রের শিক্ষার্থীরা আলাদা সুবিধা নেওয়ার চেস্টা করবে। আমার জন্য বিষয়টি চ্যালেঞ্জিং।

দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, কলেজ ভেন্যুতে মালিকান্দা মেঘুলা স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে। এটা আগে ছিল, তাই এবার দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা হয়েছে কি না প্রশ্ন করলে তিনি কথা এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০