PRIYOBANGLANEWS24
৩১ জানুয়ারী ২০২০, ৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বিআরটিসি: ভাড়া ও সড়ক নিয়ে যা বলেন কর্তৃপক্ষ

দোহার থেকে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস চলবে এমন প্রত্যাশা দোহারবাসীর দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির হাত ধরে তা উদ্বোধনও হয়েছে। কিন্তু এ বাসের ভাড়া ও চলাচলের সড়ক নিয়ে সংশয় কাজ করছে যাত্রীদের মধ্যে। যাত্রীরা বলছেন ভাড়া বেশি হয়েছে আর কর্তৃপক্ষ বলছেন সরকারি নিয়ম মেনেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

দোহার-শ্রীনগর-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিসের দায়িত্বে থাকা সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, দোহার উপজেলার কার্তিকপুর থেকে চলবে বিআরটিসির এসি ও ননএসি বাস। কার্তিকপুর থেকে ছেড়ে জয়পাড়া-ফুলতলা-শ্রীনগর ও যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে যাবে গুলিস্তান পর্যন্ত। প্রাথমিকভাবে কার্তিকপুর থেকে এসি বাসের ভাড়া ১৭০ টাকা ও ননএসি বাসের ভাড়া ১১০ টাকা নির্ধারণ করা হচ্ছে। লটাখোলা করম আলীর মোড় থেকে এসি বাসের ভাড়া হবে ১৫০ টাকা ও ননএসি ১০০ টাকা।

মি. আলমগীর দাবি করেন, সিটিং সার্ভিসের পুরোপুরি নিয়ম মেনেই এ বাস চলবে। একজন যাত্রীকেও দাঁড়িয়ে নেয়া হবে না। বিআরটিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সরকার নির্ধারিত ভাড়ার নিয়ম মেনেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৬৫ পয়সা। সে হিসেবে কার্তিকপুর থেকে যাত্রবাড়ি হয়ে গুলিস্তানের দূরত্ব ৬৫ কিলোমিটার। তিনি বলেন, যাত্রীদের সুবিধার জন্য এমপি সালমান এফ রহমান এ সার্ভিস চালু করেছে। কাজেই যাত্রীদের সুবিধাই আগে প্রাধান্য পাবে। প্রাথমিক সিদ্ধান্তে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিছুদিন চলার পর প্রয়োজনের ভাড়ার সমন্বয় করা হবে।

যাত্রবাড়ি দিয়ে বাস গুলিস্তান যাওয়া প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, সুত্রাপুর, পোস্তগোলা, যাত্রবাড়ি দিয়ে দোহারে আসা-যাওয়ার অনেক যাত্রী রয়েছে। তাদের সুবিধার কথা চিন্তা করে এ সড়ক নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার দিয়ে এ বাস চলবে বিধায় সময়ের হেরফের খুব একটা হবে না।

উল্লেখ্য যে, আসছে ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে দোহার-শ্রীনগর-যাত্রাবাড়ি-গুলিস্তান সড়কে চলবে বিআরটিসির এসি ও ননএসি বাস সার্ভিস। দুটি এসি ও দুটি ননএসি বাস দিয়ে এ সার্ভিস শুরু হবে। গত ২৫ জানুয়ারি দোহারের লটাখোলা মোড় থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০