PRIYOBANGLANEWS24
২৭ ডিসেম্বর ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না মুহিদের

প্রতিটি মানুষের জীবনেই কঠিন সময় আসে। কেউ হেরে যায়, কেউ লড়াই করে এগিয়ে যায়। তবে একের পর এক কষ্টের হানা যার জীবনে, তার জন্য টিকে থাকা মুখের কথা নয়।। হঠাৎ করে বা পায়ে আঘাত পেয়েও অটোরিকশা চালিয়ে জীবন চালিয়ে যাওয়ার যুদ্ধটা মোটেও সরল নয়। কিন্তু জীবনের এই অসম যুদ্ধে একাই লড়ে যাচ্ছেন মুহিদ সরদার।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী গ্রামের নোয়াব আলী শিকদারের ছেলে অটোরিক্সা চালক মুহিদ সরদার ৫ বছর আগে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করার সময় বা পায়ে আঘাত পান। বতমানে এক পায়ের উপর ভর করে চলাচল করছেন তিনি। দুর্ঘটনায় পরও অকেজো পা দিয়ে তিন চাকার বাহন নিয়ে পথেঘাটে চালাচ্ছে জীবন সংগ্রামের কঠিন চাকা।

সংসারের ভার কাঁধে নিয়ে যুদ্ধ করছেন তিনি।। শয্যাশায়ী বাবা আর বৃদ্ধ মায়ের জীবনের একমাত্র অবলম্বন তিনি। ঘরে আছে স্ত্রী ও তার একমাত্র মেয়ে মাহি আক্তার। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি মেঝো। মুহিদ সরদারের চিকিৎসার সাহায্যের জন্য বিত্তবানদের সহায়তা চেয়েছেন তার পরিবার। সমাজের সকলের সহযোগিতায় মুহিদও ফিরবে স্বাভাবিক জীবনে এমনটাই প্রতাশা তার পরিবারের সদস্যদের।

স্থানীয় এলাকাবাসী আল আমিন বলেন, মুহিদ শারীরিকভাবে খুবই অসুস্থ। ৫ বছর ধরে এক পায়ে ভর করে চলাচল করছে। বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা না করালে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এদিকে মুহিদ সরদারের চিকিৎসা না করাতে পেরে তার মা-বাবা সবসময় কান্নাকাটি করে।

তার চিকিৎসা করতে প্রায় ৩ লাখ টাকা খরচ হবে। চিকিৎসার অভাবে মুহিদের শারীরিক সমস্যা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। বর্তমানে সে অসুস্থ শরীর নিয়ে সকাল সন্ধ্যা রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন। এখন প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। বিত্তবানদের সহায়তা চেয়েছেন অসুস্থ মুহিদ।

মুহিদ সরদারের বাবা নোয়াব আলী শিকদার জানান, আমার ছেলের চিকিৎসার টাকার জন্য এ পযন্ত অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ আমার ছেলের চিকিৎসায় এগিয়ে আসেনি।

নোয়াব আলী শিকদার আরও জানান, তিনি দরিদ্র মানুষ, দিনমজুরি করেন। কিছুদিন যাবৎ তিনিও অসুস্থ। আরেক দিকে ছেলের অসুস্থতায় দুশ্চিন্তায় পরিবারটি। অনেক কষ্টে সংসার চলে তাদের। তার একার পক্ষে এই চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন।

সাহায্য পাঠানোর জন্য বিকাশ পারসোনাল ০১৮৪৫৯০২৭৫২ (মুহিদ সরদার)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০