PRIYOBANGLANEWS24
১৪ ডিসেম্বর ২০২১, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জামাইয়ের দায়ের কোপে ইউপি সদস্য আহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে যন্ত্রাইল ইউনিয়নের ইউপি সদস্য নাসির মোল্লা (৩৩) কে দা- দিয়ে কুপিয়ে আহত করেছে মো. শহিদ (৫৫) নামে এক ব্যক্তি। পরে পুলিশ অভিযুক্ত শহিদকে আটক করেছে। মঙ্গলবার ভোরের দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নাসির মোল্লা হরিষকুল গ্রামের আমছার মোল্লার ছেলে। সে যন্ত্রাইল ইউনিয়নের ৬নং ওর্য়াডের সদস্য। অভিযুক্ত শহিদ রংপুর জেলার পীরগাছা থানার আরাজী প্রতাপ বিষু গ্রামের সাত্তার মিয়ার ছেলে ও হরিষকুল গ্রামের রফিকের মেয়ের জামাই। সে উপজেলার কলাকোপা ইউনিয়নের শুরগঞ্জ সামসুর নাহারের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও পুলশি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে শহিদ শ্বশুর বাড়িতে গিয়ে হরিষকুল মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার সরকারি রাস্তা আটকিয়ে বাঁশের বেঁড়া দিচ্ছিলেন। এসময় স্থানীয় ইউপি সদস্য নাসির মোল্লা বিষয়টি জানতে পেয়ে শহিদকে রাস্তায় বেঁড়া দিতে বাঁধা দেয়। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে শহিদ রেগে গিয়ে নাসিরের ঘারের বাম পাশে তার হাতে থাকা দা- দিয়ে কুপ দেয়। এসময় নাসির চিৎকার দিলে স্থানীয়রা আহত নাসিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকার মিটর্ফোড হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরর্দিশক মৃত্যুঞ্জয় কীর্তনীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আটক করা হয়েছে। এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০