PRIYOBANGLANEWS24
১৩ ডিসেম্বর ২০২১, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক!

হঠাৎ টানা বৃষ্টির ফলে ঢাকার নবাবগঞ্জে সরিষা, রসুন, খেসারি, মাসকলাই সহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ধানের বীজতলাও ক্ষতিগ্রস্থ হয়েছে। হঠাৎ করে টানা বৃষ্টির ফলে কৃষি ক্ষেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা কয়েকদিন থাকলে মাঠের ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে ২ হাজার ৫শ ২০ হেক্টর জমিতে সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বৃষ্টিতে ১ হাজার ৪৬ হেক্টর জমির সরিষা ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া ৫শ ৯৫ হেক্টর খেসারির মধ্যে বৃষ্টিতে নষ্ট হয় ১ শ ৯০ হেক্টর। এছাড়াও ২শ ২ হেক্টর জমির মাসকলাই এর মধ্যে ৮০ হেক্টর জমির মাসকলাই নষ্ট হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বান্দুরা, শোল্লাসহ বেশ কয়েকটি ইউনিয়নের নিচুু এলাকার ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। উপজেলার শত শত বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে নষ্ট হওয়ার পথে। এতে কৃষকরা বিরাট ক্ষতির সম্মুখিন হয়েছে।

কৃষকরা জানান, আর কিছু দিন পর জমি থেকে ফুল কপি তুলে বিক্রি করা হবে। এবার বেশি লাভ আশা করছিলেন কৃষকরা। এ ছাড়া সরিষার বীজ বপনের পর চারা গজানোর সময় এখন। কিন্তু এমন সময় গত ৩ দিনের অব্যাহত টানা বৃষ্টিতে কপি, সরিষা ও বীজতলা পানিতে তলিয়ে ফসলের ক্ষতি দেখা দিয়েছে। ফলে ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষকরা এখন দিশেহারা।

বারুয়াখালী ইউনিয়নের জৈনতপুর গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, ৭ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলাম। হঠাৎ করে কয়েক দিনের বৃষ্টিতে সরিষার বীজ তলিয়ে গেছে। এখন মৌসুমও নাই আবার চাষ করবো। এইবার সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের শীতকালীন সবজি চাষি মো. আব্দুল জব্বার জানান, তার কপি ক্ষেতে পানি আটকে আছে। এতে গাছগুলো নেতিয়ে পড়ছে। গাছগুলো মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । এনজিও থেকে টাকা ঋণ নিয়ে জমিতে লাউ ও ফুলকপির চাষ করেছেন। বৃষ্টিতে ক্ষেতের সব রোপন করা ফুলকপির চারা মরে গেছে। ৮ বিঘা জমির মধ্যে মাত্র ২ বিঘা জমিতে এখন ফুল কপির চারা আছে। তার মধ্যেও কিছু মারা যাচ্ছে। এখন এই ঋণের টাকা কিভাবে দেবো, আর সংসার কিভাবে চালাবো? আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেলো।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসমা জাহান বলেন, টানা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা তালিকা তৈরি করা হচ্ছে। আগামী মৌসুমে ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি পুর্নবাসন সহায়তা দেওয়া যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০