PRIYOBANGLANEWS24
৫ ডিসেম্বর ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে দুই শিশু সন্তানসহ খালা-ভাগনি নিখোঁজ

ঢাকার দোহার উপজেলায় তিন বছর বয়সী দুই শিশু সন্তানসহ তিনদিন ধরে খালা-ভাগনি নিখোঁজ রয়েছে।

দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ আশার মা।

নিখোঁজরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের শেখ আলাউদ্দিনের স্ত্রী আশা আক্তার (২৭), তার ছেলে আরমান (৩), দোহারের রামনাথপুরে শেখ জসিমের স্ত্রী বন্যা (২৫) ও তার ছেলে বর্ণ (৩)।

আশা দোহার পৌর এলাকার চর জয়পাড়া গ্রামের মৃত মুনতাজের মেয়ে ও বন্যা একই উপজেলার গাজিরকান্দা গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

নিখোঁজ আশার ফুপাতো বোন কল্পনা আক্তার মর্জিনা জানান, কয়েকদিন আগে আশা তার শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দোহারের চর জয়পাড়ায় বেড়াতে আসে। একইভাবে রামনাথপুরের স্বামীর বাড়ি থেকে চর জয়পাড়ায় বোনের ভাড়া বাড়িতে সন্তান নিয়ে বেড়াতে আসে বন্যা। বন্যা আশার মামার শ্যালিকা। সম্পর্কে আশা ও বন্যা খালা-ভাগনি হলেও তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বসুলভ ও খুবই ঘনিষ্ঠ।

শুক্রবার বেলা ১১টার দিকে তারা দু’জন একসঙ্গে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয়স্বজন ও পরিচিতদেরসহ বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শনিবার রাতে তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আশার মা।

এসআই মাসুম লাভলু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে নিখোঁজ ওই দুই নারীর স্বজনদের কথায় তাদের সঙ্গে নিয়েই শনিবার রাতে নিখোঁজদের সন্ধানে নবাবগঞ্জের এক জায়গায় অভিযানে গিয়েছিলাম। সেখানে তাদের পাওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক। তবে এ ঘটনায় তদন্তসহ নিখোঁজদের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০