PRIYOBANGLANEWS24
৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটি নির্বাচন সম্পন্নঃ সভাপতি আজমীর, সম্পাদক ফারুক

ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটি নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাইপাড়া ইউনিয়ন কাউন্সিলে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৬৯ ভোট। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬৭জন। এ সময় নির্বাচন ঘিরে উচ্ছুক জনতার উপচেপরা ভীর ছিলো চোখে দেখার মত।

নির্বাচনে সভাপতি পদে মোঃ আজমির হোসেন আনারস প্রতীক নিয়ে পান ১২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইফুর রহমান ছাতা প্রতীক নিয়ে পান ৯৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ শারাফত হাওলাদার দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে পান ২০৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ হালিম পান ৫৭ ভোট।

সাধারন সম্পাদক পদে মোঃ ফারক হোসেন মাছ প্রতীক নিয়ে পান ১৩৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জসীম উদ্দিন তালা চাবি নিয়ে পান ১০৫ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে দোলোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ১৮২ ভোট ও তার নিকটতম প্রতীদ্বন্ধী মোঃ মাহবুবুর রহমান হাতি প্রতীক নিয়ে পান ৮২ ভোট।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে রফিক শেখ ও সদস্য পদে মোঃ আলমগীর, মোঃ সংগ্রাম, মাহমুদুল হাসান, চাঁন মিয়া,আমির হামজা এবং রনি সাহা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

এ সময় নির্বাচিত বিজয়ী প্রর্থীরা ফুলের মালা গলায় দিয়ে ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে ও মিছিলে মিছিলে মাতিয়ে তুলেন পালামগঞ্জ বাজার।

নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া, পুলিশ প্রশাসন, রাইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল হক, ওয়ার্ড সদস্য মোঃ ইছাক খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পালামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক রমজান আলী মোল্লা, পালামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনের আহবায়ক মোঃ ওয়াদুদ, পালামগঞ্জ বাজার ব্যবসায়ী আমির শিকদার, মজনু মাদবরসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০