PRIYOBANGLANEWS24
২৪ জানুয়ারী ২০২০, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জের দুই সড়কেই বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন কাল

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার দুই সড়কেই কাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে বিআরটিসি বাস সার্ভিসের। দুই উপজেলার মানুষের আকাঙ্খিত এ সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন শুক্রবার সন্ধায় প্রিয়বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, দোহার-শ্রীনগর-গুলিস্তান এবং বান্দুরা-নবাবগঞ্জ-গুলিস্তান সড়কে চলবে বাসগুলো। দোহারের লটাখোলা করম আলীর মোড় থেকে শনিবার বেলা দুইটায় ও নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বেলা তিনটায় বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করবেন সালমান এফ রহমান এমপি।

তিনি জানান, দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে ফুলতলা-শ্রীনগর হয়ে গুলিস্তান যাবে এ বাস। অন্যদিকে বান্দুরা থেকে মাঝিরকান্দা ও নবাবগঞ্জ উপজেলা সদর হয়ে গুলিস্তান সড়কেও চলবে বাসগুলো।

মো. আলমগীর হোসেন বলেন, সালমান এফ রহমানের ঐকান্তিক চেষ্টার কারণে মূলত দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের অন্যতম দাবি বিআরটিসি বাস সার্ভিস শনিবার থেকে চালু হতে যাচ্ছে। আশা করছি, এ সার্ভিসের মাধ্যেমে দুই উপজেলার মানুষের পরিবহন সমস্যা সমাধানের মধ্য দিয়ে আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০