PRIYOBANGLANEWS24
১৮ নভেম্বর ২০২১, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক: সাইফুল আমাদের ঘরের ছেলে

ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আসন্ন ইউপি নির্বাচনে চুড়াইন ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলামেরর পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তারা বলন, সাইফুল আমাদের ঘরের ছেলে, আসন্ন নির্বাচনে সে চেয়ারম্যান প্রার্থী। এটা অত্যান্ত আনন্দের বিষয়। তার মত সৎ যোগ্য, দক্ষ একজন নেতৃত্বই প্রয়োজন অবহেলিত এই চুড়াইনকে আধুনিক চুড়াইন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। ইতিমধ্যে সে ঢাকা জেলা পরিষদের মাধ্যমে চুড়াইনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, রাস্তাঘাট নির্মান সহ গুরুত্বপূর্ন নানা স্থাপনার অবকাঠামো উন্নয়ন করেছে। এটা সত্যি সাইফুলের দক্ষতার ফসল। সাইফুলকে নির্বাচিত করতে পারলে ঘরের ছেলের উন্নয়নে চুড়াইন হবে আলোকিত ইউনিয়ন। তাই আসন্ন নির্বাচনে সাইফুলকে নৌকা প্রতিক দিয়ে দলের সঠিক সিদ্ধান্তের দাবী জানান এলাকাবাসী। সাইফুলই হবে দলমত নির্বিশেষে সবার ভালবাসার প্রার্থী।

এসময় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান। তাই আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে চুড়াইনকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে সাজিয়ে তুলবো।

এসময় তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেত্রীত্বের প্রশংসা করেন। তার পাশাপাশি তিনি দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের বিভিন্ন উন্ননমুলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন তার মত দক্ষ নেতৃত্বের জন্য দোহারের পদ্মাবাধের মত চ্যালেঞ্জিং কাজ সফল হতে চলেছে। এখন আর দোহারের পদ্মায় ভাঙ্গনের আতংক নেই। মানুষের কান্না নেই। পরিশেষে সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সালমান ফজলুর রহমানের প্রতি আস্থারেখে দলীয় সিনিয়র নেতাকর্মীকে তার পাশে থাকার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০