PRIYOBANGLANEWS24
৬ নভেম্বর ২০২১, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন সেই হারুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ব্রিজের ঢালে জঙ্গলে ঝুপড়িতে থাকা অসহায় হারুনকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি। নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু’র প্রচেষ্টায় স্ত্রী, কন্যা নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন হারুন। সরকারি সহযোগিতা ছাড়াও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ঘর পেয়ে হারুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আগলা ব্রীজের পূর্ব পাশের ঢালের দক্ষিণে চৌকিঘাটা তরুণ সংঘের পেছনের ঝোপের নদীর তীরের ছোট্ট ছাপড়ায় পরিবার নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করছিলেন নিঃসম্বল হারুণ। ছোট্ট ঐ ছাপড়ায় হারুন তার স্ত্রী আছমা থাতুন ও তাদের একমাত্র মেয়ে সম্পা (১২)কে নিয়ে থাকতেন। গত ৮ই জুলাই (বৃহস্পতিবার) ১৫ বছর ঝুপড়িতে বাস, তবুও মেলেনি প্রধানমন্ত্রীর উপহারের ঘর শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রিয়বাংলা নিউজ২৪। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে হারুনকে নিয়ে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর ও উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দিন মনজুর নজরে আসে। এরপর হারুনের ঝুপড়ি পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একটি ঘর দেওয়ার আশ্বাস দেন তারা। দুইজনের প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই হারুনের নতুন ঘর নির্মাণের বরাদ্দ দেয়া হয়। উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা এলাকায় তার ঘরটি দেয়া হয়।

এছাড়া হারুনকে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে খাদ্য সহায়তাও করা হয়। এ ব্যাপারে হারুন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সারা জীবন কষ্টই করে গেলাম। সুখ কী জিনিস জীবনে সেটা বুঝিনি। শেষ বয়সে এসে পাকা ঘরে থাকবো, জীবন কাটাবো, এটা ভাবতেই ভালো লাগছে। নবাবগঞ্জ দোহারের এমপি সালমান এফ রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার মতো এমপি আছে বলেই ঘর পেয়েছি।

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, সংবাদটি দেখার পর আমি ও উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। এব্যাপারে আমাদের অভিভাবক সালমান এফ রহমান এমপি সর্বাত্মক সহযোগিতা করেছেন। মুজিববর্ষে কোনো পরিবার গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এমন দিক নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০