PRIYOBANGLANEWS24
৩০ অক্টোবর ২০২১, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের মাহমুদপুরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদের শোভাযাত্রা

ঢাকার দোহার উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পত্তনদার মো. মাসুদ আহমেদ তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার বিকেল ৪টায় হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে এই সম্ভাব্য প্রার্থীর শোভাযাত্রাটি মাহমুদপুর চরপুরুলিয়া আবাসন প্রকল্পে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রায় আড়াই শতাধীক মোটরসাইকেল অংশ নেয়।

পরে সন্ধ্যায় চরপুরুলিয়া আবাসন প্রকল্পে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মাসুদ আহমেদ এ বারেরর মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পত্তনদার মো. মাসুদ আহমেদ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক ছিলেন। অত্র ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এ ছাড়া তিনি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে সাবেক আহবায়কের দায়িত্বে ছিলেন।

মাসুদ আহমেদ মাহমুদপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান ও ক্লাবের সাথে পদে থেকে নানামুখী উন্নয়ন কর্মকান্ডে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়নের ১নংওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আব্বাস পত্তনদার।

জয়পাড়া কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন শান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন পত্তনদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোনামুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক পিয়ার হোসেন পত্তনদার, রাসেল, দুলাল খান, আল-আমীনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মাসুদ আহমেদ তার বক্তব্যে বলেন, আমি এবারের নির্বাচনে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী। দলের র্দূদিনে আমার উপর অনেক হামলা মামলা হয়েছে। আমার প্রতি দলের আস্থা আছে আমি দল ছেড়ে অন্য কোথাও যায়নি। আমি মনে করি দল আমাকেই মনোনয়ন দিবে। এ সময় উপস্থিত সবাই হাত উঁচু করে তাকে সমর্থন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০