PRIYOBANGLANEWS24
২৭ অক্টোবর ২০২১, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মডেল বানানোর ফাঁদে ফেলে তরুণীকে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

টিকটক ও শর্ট ফিল্মের মডেল বানানোর ফাঁদে ফেলে এক তরুণীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নূরিতা নামে আরেক এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নুরিতাকে ভাড়া করা ফ্লাট থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত ২২ অক্টোবর সন্ধ্যায় চক্রটি সোনিয়া নামে এক তরুণীকে অভিনয় করার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ভাড়া ফ্লাটে নিয়ে আসে। সেখানে তাকে হাত-পা বেধে মারধর করা হয়। এরপর বিবস্ত্র করে তার ছবি ও ভিডিও ধারন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। সোনিয়ার পরিবার ৮ হাজার টাকা মুক্তিপণ দেয়ার পরদিন হাত-পা বাধা অবস্থায় তাকে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের নির্জন স্থানে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে ্উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার বিস্তারিত শুনে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফ্লাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নুরিতাকে। অভিযানের সময় ফ্লাট থেকে অপর এক তরুণীকে জিম্মি দশা থেকে উদ্ধার করে পুলিশ। তাকেও একই ভাবে ওই ফ্লাটে এনে জিম্মি করা হয়েছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে নুরিতার অন্যতম সহযোগী মারুফ আহমেদ সৌরভ ওরফে ওয়াসিম (৩০)। এঘটনায় ভিকটিম সোনিয়া বাদি হয়ে নুরিতা ও মারুফ আহমেদসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০