PRIYOBANGLANEWS24
১৪ অক্টোবর ২০২১, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পনিরুজ্জামান তরুণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বক্সনগর ইউনিয়নের জেলে পাড়া থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত ১৩টি মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে ঢাকা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পনিরুজ্জামান তরুণ প্রতিটি মণ্ডপে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদাণ করেন।

জেলা নেতা পনিরুজ্জামান তরুণ তার বক্তব্যে বলেন, আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের এই উৎসবকে কেউ বিনষ্ট করতে চাইলে তা পারবে না। আপনারা শঙ্কিত হবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানসহ আওয়ামীলীগ আপনাদের পাশে আছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন।

মণ্ডপ পরিদর্শনকালে তরুণের সঙ্গে ছিলেন, বক্সনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বার্নাড তপন গমেজ, সাধারণ সম্পাদক শাহিন খান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর হোসেন, মাধব চন্দ্র সরকার, রেহাজদ্দিন, আ’লীগ নেতা আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীমুল আহাদ রনক, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজন বাবু, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুজন আহমেদ, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০