PRIYOBANGLANEWS24
২৬ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ মাসেও খোঁজ মেলেনি দোহারে নিখোঁজ দুই যুবকের

নিখোঁজ হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের দুই যুবক সাইদুল মৃধা ও সোহেলের। সন্তানকে ফিরে পেতে দিনরাত কান্নাকাটি করছে তাদের মা। নিখোঁজ সাইদুলের মা দুইজনের বিরুদ্ধে মামলা করলেও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া মামলার প্রধান আসামী ঘটনার পর থেকে পলাতক থাকায় নিখোঁজ দুই যুবকের ব্যাপারে কোন তথ্যও পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সাইদুল মৃধার মা রেজিয়া বেগম জানান, সাইদুল ও সোহেল উপজেলার সুতারপাড়া এলাকার চঞ্চল মোল্লার কাছে কাজ চেয়েছিল। গত ২০ এপ্রিল সকালে প্রতিবেশি সোহেল এসে সাইদুলকে জানায় চঞ্চল মোল্লার সহযোগি সাজ্জাদ মোল্লা তাদেরকে এখনই দেখা করতে বলেছে। এরপর দুই বন্ধু একসাথে বের হয়ে যায়। সেদিন সন্ধ্যা ৭টার দিকে সাইদুল মোবাইলে জানায়, সে ও সোহেল মাওয়া আছে। রাতে ফিরবে না সকালে বাসায় আসবে। এরপর আর সাইদুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করেন। এর পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো হদিস মেলেনি দুই যুবকের। তার ছেলে ও ছেলের বন্ধু নিখোঁজের সাথে সাজ্জাদ মোল্লা ও চঞ্চল মোল্লা জড়িত বলে দাবি সাইদুলের মা’র। এ ঘটনায় থানায় জিডি হওয়ার পর থেকেই অভিযুক্ত সাজ্জাদ মোল্লা পলাতক রয়েছে।

তিনি আরো জানান, থানায় মামলা না নেওয়ায় বাধ্য হয়ে উপজেলার সুতারপাড়ার সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দোহার আমলী আদালতে সি.আর ১৬৬/২০২১ নং মামলা করেন তিনি। পরে আদালতের নির্দেশে দোহার থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং-৭, তাং-৯/৯/২১ইং, ধারা ৩৬৪/১০৯/৫০৬ (২) দন্ডবিধি।

রাজিয়া বেগম জানান আজ ৫ মাস হলো আমার পুলাডা নিখোঁজ। এখনো কেউ আমার পুলাডার সন্ধান দিতে পারলো না। প্রতিদিন অপেক্ষায় থাকি পুলাডা ফিরে আসবে কিন্ত আসে না।’

দোহার থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আল-নুর তারেক জানান, আসামীরা পলাতক রয়েছে তবে তাদেরকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০