PRIYOBANGLANEWS24
২১ জানুয়ারী ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫০০ ম্যাচে মেসির ৫০০ গোল!

গ্রানাদার বিপক্ষে গোলের দেখা পেয়েছেন মেসি। আর তাতেই অসাধারণ এক রেকর্ড গড়ে ফেলেছেন। এই নিয়ে কাতালান জায়ান্টদের জার্সিতে সর্বশেষ ৫০০ ম্যাচে ঠিক ৫০০টি গোল করেছেন তিনি।

ফুটবলের সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসি। তার অর্জন এতটাই অবিশ্বাস্য যে, এখনই যদি তিনি বুটজোড়া তুলে রাখেন, তাতেও তার অবস্থানের এতটুকু নড়চড় হবে না। প্রতি মৌসুমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই ‘আর্জেন্টাইন ফুটবল জাদুকর’।

মাত্র ৩২ বছর বয়সেই ষষ্ঠ ব্যালন ডি’অর ঘরে তুলেছেন মেসি। এই বয়সে অনেকে শেষ দেখতে শুরু করেন। অথচ শেষ এক বছরে ৫০ ম্যাচে ৫১ গোল করে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়ে বসে আছেন তিনি। শুধু কি তাই, প্রতিবার জালে বল পাঠিয়ে নতুন নতুন কীর্তি গড়াকে নিয়মে পরিণত করে ফেলেছেন বার্সা অধিনায়ক।

শুধু গোলের হিসাবে যদি খুশি না হন, তাহলে অন্যান্য হিসাবও তৈরি। একই সময়ে ২০০টি অ্যাসিস্ট এসেছে মেসির পা থেকে। আর তার এই সাফল্যের পথে ৩৫৮ ম্যাচে জিতেছে বার্সা। বাকি ৮৯ ম্যাচ ড্র আর ৫৩টিতে হার।

প্রতি ম্যাচে গড়ে ১ গোল মানে অবিশ্বাস্য কিছু। ইতিহাসে এমন কীর্তির দেখা পাওয়াদের অল্প কয়েকজনের তালিকায় মেসিই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তবে দুঃখজনক হলেও সত্য, ক্যাম্প ন্যুয়ে আরও ৫০০ ম্যাচ খেলা মেসির পক্ষে অসম্ভব।

২০২১ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করবে বার্সা। কিন্তু এটা মানতেই হবে যে, জীবন্ত কিংবদন্তির খেলোয়াড়ি জীবন শেষের পথে। তবে যতদিন খেলছেন, তার খেলা উপভোগ করাই শ্রেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০