PRIYOBANGLANEWS24
২১ জানুয়ারী ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শনিবারই উদ্বোধন বিআরটিসি বাস সার্ভিস

আসছে ২৫ জানুয়ারি শনিবারই দোহার-নবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসি বাস সার্ভিস। ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সার্ভিসের উদ্বোধন করবেন।
মঙ্গলবার দুপুরে প্রিয়বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

জানা যায়, প্রাথমিক সিদ্ধান্তে দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে মাঝিরকান্দা ও নবাবগঞ্জ উপজেলা সদর হয়ে গুলিস্তান পৌঁছবে বাসগুলো। একইভাবে গুলিস্তান থেকে নবাবগঞ্জ হয়ে দোহারের লটাখোলা করম আলী মোড়ে আসবে বিআরটিসির বাস।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, সালমান এফ রহমানের ঐকান্তিক চেষ্টার কারণে মূলত দোহার-নবাবগঞ্জ উপজেলার মানুষের অন্যতম দাবি বিআরটিসি বাস সার্ভিস শনিবার থেকে চালু হতে যাচ্ছে। বিষয়টি আজ (মঙ্গলবার) দুপুরে নিশ্চিত হয়েছে। ওইদিন সালমান এফ রহমানের নবাবগঞ্জে কয়েকটি প্রোগ্রাম রয়েছে তার মধ্যে বাস সার্ভিসের উদ্বোধনও রয়েছে। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ সার্ভিস উদ্বোধনের কথা রয়েছে। আশা করছি, এ সার্ভিসের মাধ্যেমে দুই উপজেলার মানুষের আরও একটি আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে, লাঘব হবে পরিবহন সমস্যার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০