PRIYOBANGLANEWS24
১২ সেপ্টেম্বর ২০২১, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় বছর পর স্কুল-কলেজে উৎসবের আমেজ

প্রায় দেড় বছর পর সারা দেশে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়। বই-খাতা নিয়ে সকাল-সকালই হাজির হয় শিক্ষার্থীরা। অনেক দিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি সারা দেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জেও ছিল শিক্ষার্থীদের বরণ করতে স্কুলগুলোতে নানা আয়োজন।

দুই উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে রং-বেরঙের বেলুন দিয়ে। ছাত্রছাত্রীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। প্রবেশ পথসহ বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঝুঁলতে দেখা যায় করোনা থেকে সুরক্ষায় সরকার নির্দেশিত স্বাস্থ্য সচেতনতামূলক নানা ফেস্টুন। শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে করা হয়েছে শিক্ষার্থীদের আসন বিন্যাস। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে কাজ করতে দেখা গেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। স্কুলে একটি কক্ষকে প্রাথমিক চিকিৎসা ও আইসোলেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ দেখে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা।

দীর্ঘসময় পর আবার শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান করায় শিক্ষকদের মনেও ছিল উৎসবের আমেজ। অনেকে ভর্তি হওয়ার পর একদিনও সুযোগ পায়নি শ্রেণি কক্ষে বসার। তাই প্রথমদিন শ্রেণি কক্ষে সশরীরে কøাস করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা।

করোনা সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় বাধ্যতামূূলক মাস্ক ব্যবহার, হাত জীবানুমুক্ত রাখা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা।

নবাবগঞ্জের বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবীর বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পেরে আমরাও আনন্দিত।

হাসনাবাদ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা বলেন, শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গন উৎসবমূখর। শিক্ষার্থীদের আজ আমরা নতুন করে বরণ করে নিয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০