PRIYOBANGLANEWS24
৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নকল প্রসাধনী: দোহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার দোহারে বিভিন্ন প্রসাধনীর গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও র‌্যাব-১১। এই সময় নকল কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ পন্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।

সৌন্দর্যবর্ধন ও ত্বকের যতেœ ব্যবহৃত নামি-দামি ব্র্যান্ডের কসমেটিকসের নকলের বিরুদ্ধে অভিযানে নেমেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দোহারে অভিযান চালানো হয়। এসময় দেহের জন্য ক্ষতিকর ভেজাল ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়, মেয়াদবিহীন ও বিএসটিআই এর অনুমোদনবিহীন পন্য মজুদ, ড্রাগ লাইসেন্স ব্যাতিত ত্বকের ঔষধ বিক্রয়ের অপরাধে উপজেলার খাড়াকান্দা এলাকায় মা এন্টারপ্রাইজ মালিক আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা ও জয়পাড়া নীল ছায়া কসমেটিক্সের মালিক আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহমুদ বলেন, নকল কসমেটিকস পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাবের স্কোয়াড্রন লিডার এডি মনিরুল আলম বলেন, এসব রঙ ফর্সাকারী ক্রিম মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ভেজাল ও নকল পণ্য মজুদ, সরবরাহকারী ও বিক্রয়দাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০