PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২০, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

আসছে ২১ জানুয়ারি মঙ্গলবার থেকেই আবার কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির শেষে মাঘের প্রথমার্ধে দেশের উপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

গত দু’দিনে তাপমাত্রা খানিকটা বেড়ে গেলেও রোববার (১৯ জানুয়ারি) বিকেল থেকে উত্তর-পশ্চিম দিকের বাতাস শুরু হয়েছে। এরসঙ্গে কুয়াশাও পড়া শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবতাব উদ্দীন বলেন, আগামী ২১ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি ২-৩ দিন থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার আভাস রয়েছে। আর রোববার রাত থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে রাতের তাপমাত্রা আরো হ্রাস পাবে। অর্থাৎ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০