PRIYOBANGLANEWS24
১ সেপ্টেম্বর ২০২১, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর অতিরিক্ত উপমহা-পরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা থেকে মোঃ মোসলেম উদ্দিন ওরফে মুসলিম (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ওই ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ডাকাতি, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় ওই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি. মি. বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৩৩৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ওই ব্যক্তিকে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০