PRIYOBANGLANEWS24
৩১ অগাস্ট ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯-এ ফোন করে ধর্ষককে ধরিয়ে দিলেন গৃহবধূ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার এক গৃহবধূ ৯৯৯-এ ফোন করে নিজের ধর্ষককে ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নবাবগঞ্জ থানার এএসআই সোরহাব হোসেন জানান, এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম (২৫) নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার শেখ সোহেল রানা (৩৮) ভুক্তভোগী ওই নারীর নিকট আত্মীয়। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি গ্রামের মাদবর বাড়ির শেখ আজর আলীর ছেলে। সে আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের নেতা বলে জানা যায়।

এএসআই সোহরাব জানান, রোববার রাতে ওই গৃহবধূ রাত ১টার দিকে সে নিজেই ৯৯৯-এ ফোন করে অভিযোগ করে বলেন তার নিকট আত্মীয় সোহেল তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই গ্রামে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে।

পরে সোমবার মামলার পর সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এছাড়াও ভুক্তভোগী ওই যুবতীকে ডাক্তারী পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই সোহরাব।

এরআগেও তার বিরুদ্ধে নারীদের হয়রানির অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০