PRIYOBANGLANEWS24
৩০ অগাস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জন্মাষ্টমী উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীরা পেল ধর্মীয় গ্রন্থ ও শিক্ষা উপকরণ

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকার দোহারে আলোচনা সভা করেছে দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদ। একইসাথে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ধর্মীয় গ্রন্থ এবং শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় একটি কফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের প্রাক্তন ট্রাষ্টি নন্দদুলাল গোস্বামী।
দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রামকৃষ্ণ সাহা, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডা. হরগোবিন্দ সরকার অনুপ, দোহার থানার সেকন্ড অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ইন্দ্রজিৎ পাল ও আশুতোষ সাহা সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন রাজবংশী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শিশু শিক্ষার্থী অরিত্র পাল দিপ্য। শেষাংশে মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর হাতে ধর্মীয় গ্রন্থ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০