PRIYOBANGLANEWS24
২৯ অগাস্ট ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সদরঘাট টার্মিনালে এমভি পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কেবিনের দরজা ভেঙ্গে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসে। রোববার সকালে লঞ্চটি সদরঘাট টার্মিনালে ভিড়ে। সব যাত্রী নেমে যাওয়ার পর কেবিন বয় ৩১২ নাম্বার কেবিনটি পরিস্কার করতে গেলে দরজা ভিতর থেকে আটকানো দেখতে পায়। কেবিনের জানালা দিয়ে নারীর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সদরঘাট নৌ থানার পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

সদরঘাট নৌ থানার এসআই শহিদুল ইসলাম জানান, কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙ্গে, গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে, হিন্দু ধর্মের ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, কেবিনটি আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির নামে বুক করা ছিল। বুকিংয়ের সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছে সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। লঞ্চের কেবিন বয় মারফত জানা গেছে, ওই নারী সর্বশেষ রাত ১০টার দিকে কেবিনে বসে রাতের খাবার খান। লঞ্চের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। যাতে দেখা যায়, বৃদ্ধ এক লোক ওই নারীকে লঞ্চের কেবিন পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যায়। ভিডিও ফুটেজটি বরিশাল নৌ পুলিশের কাছে পাঠানো হয়েছে। যাতে মৃতের পরিচয় সনাক্ত করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০