PRIYOBANGLANEWS24
২৮ অগাস্ট ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে যুবককে পিটিয়ে জখম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুদ্র খান @ রাতুল (২১) নামে যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে উপজেলার বাগমারা বাজারের আনিস প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, ২৬ আগষ্ট দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাতুল। পথিমধ্যে বাগমারা বাজারের আনিস প্লাজার সামনে এলে আগে থেকে ওঁত পেতে থাকা দিঘিরপাড় গ্রামের সজল, মুন্না, মমিন, রনি সহ আরও ৪/৫জন মোটর সাইকেলের তার গতিরোধ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে মুন্না লোহার পাইপ দিয়ে রাতুলের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে মার্কেটের ভিতরে আশ্রয় নেয়। পরে পরিবারের সহযোগীতায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।।

রাতুল জানান, এঘটনায় ওই দিন বিকালে নবাবগঞ্জ থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে সজল বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মারামারির ব্যাপারে আমি কিছুই জানি না। এমনকি সেখানেও আমি ছিলাম না। আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. তানভীর শেখ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০