PRIYOBANGLANEWS24
২৪ অগাস্ট ২০২১, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে ঢাকা জেলা প্রশাসক

ঢাকার নবাবগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের অর্থায়নে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনা মহামারী সংক্রমন মোকাবেলার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে ঢাকা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলার সকল ইমাম ও মুয়াজ্জিনগণের সাথে বাল্য বিবাহ, যৌতক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সভায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেণ নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আগত দর্শনার্থীদের জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার এবং অপেক্ষামান কক্ষের শুভ উদ্বোধন, উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়, নবাবগঞ্জ থানা, কলাকোপা ইউনিয়ন ভূমি অফিস, বক্সনগর ইউনিয়ন পরিষদ, দীঘিরপাড় কমিউনিটি ক্লিনিক, পাড়াগ্রাম ভূমি অফিস, আশ্রায়ন প্রকল্প, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক। একই দিন তিনি উপজেলা চত্বরে একটি নারিকেলের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, ওসি সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়াসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০