PRIYOBANGLANEWS24
১৯ অগাস্ট ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বেহাল সড়কে ভোগান্তি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের একটি সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এবং পথচারিরা। নয়নশ্রী ইউনিয়ন পরিষদ থেকে খানেপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জানা যায়, ৩ বছর আগে সড়কটি ইট দিয়ে সম্প্রসারণ করা হলেও এরই মধ্যে অনেক স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হওয়া ছোট-বড় গর্তে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বৃষ্টির দিনে চলাচল করা কস্টসাধ্য হয়ে উঠে। এমন দুর্ভোগের শিকার রাধাকান্তপুর ও খানেপুর এলাকার কয়েক হাজার মানুষ। সড়কের বেহাল দশার কারনে স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়ায়ও গাড়ি না আসায় মাথায় করেই পণ্য সামগ্রী আনতে হচ্ছে তাদের। কখনো কখনো প্রসূতি রোগী হাসপাতালে নিতেও পড়তে হচ্ছে বিপদে। এছাড়া দুর্ভোগের শিকার আশপাশের দুটি মাধ্যমিক, দুটি উচ্চ মাধ্যমিক, ৪টি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা। সংস্কারের অভাবে সড়কটি দিয়ে গাড়ি চলাচল তো দূরে থাক, পায়ে চলাচল করাও কষ্টকর।

রাধাকান্তপুর এলাকার আমেন বেগম আক্ষেপের স্বরে বলেন, ‘ভোটের সময় বলে নির্বাচনে পাস করলে রাস্তা ঠিক কইরা দিমু। কিন্তু নির্বাচনের পরে আর খবরও নেয় না। কত চেয়ারম্যান আসলো কেউ আর রাস্তা পাকা করে দেয় না। সবাই শুধু আশ্বাস ই দেয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসানুর আমিন বলেন, রাস্তাটি দিয়ে পায়ে হেটে চলাচল করাও কষ্টকর। যানবাহন চলাচলও করতে পারছে না। ইট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পানি ছিটকে কাপড় চোপড়ও নষ্ট হচ্ছে। বেশি ভোগান্তিতে পড়তে হয় মুমূর্ষ রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে। রাস্তাটি কার্পেটিং করা হলে আমাদের কষ্টটা লাঘব হবে। দ্রুত রাস্তাটি কার্পেটিং এর দাবি জানান তিনি।

মুদি দোকানদার শেখ মহিউদ্দিন মিশু বলেন, এ রাস্তায় কোনো গাড়ি আসতে চায় না। কিছু কিছু সময় অতিরিক্ত ভাড়া দিলেও আসতে চায় না। দোকানের জন্য মালামাল কিনে অর্ধেক পথেই নামায় দিয়ে যায়। সেখান থেকে পায়ে হেটে মালামাল দোকানে আনতে হয়। রাস্তা খারাপের কারনে তিন বছর ধরেই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।

রাধাকান্তপুর এলাকার মো আলহাদ বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। কখনো কখনো বেহাল রাস্তাটির কারনে বিয়েও ভেঙে যায়। কেউ আত্মীয় করতে চায় না। তিনি রাস্তাটি দ্রুত রাস্তাটি কার্পেটিং করার দাবি জানান।

এ ব্যাপারে নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন মোল্লা বলেন, রাস্তাটি কয়েকবার মেরামত করা হয়েছে। রাস্তাটি সামনে কার্পেটিং এর ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০