PRIYOBANGLANEWS24
১৭ জানুয়ারী ২০২০, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধের একদিন পর ফের বালু উত্তোলন শুরু!

প্রশাসনের অভিযানে বন্ধের ঠিক একদিন পরই শুক্রবার সকাল থেকে ঢাকার দোহারের লটাখোলা সেতুর সামনে থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছে বালুখোকোরা।
গেল সপ্তাহে বালু উত্তোলন নিয়ে প্রিয়বাংলা নিউজ২৪ এ সংবাদ প্রকাশের পর গত বুধবার লটাখোলা খালে বালু কাটা বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। ওইসময় একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু এ ঘটনার ঠিক একদিন পরই শুক্রবার সকাল থেকে মহাসমারোহে বালু উত্তোলন করতে দেখা গেছে স্থানটিতে।

সরেজমিন পরিদর্শনে বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, স্থানীয় সুজন, তোতা মাদবর, ইলিয়াস মোল্লা, মো. আক্তার সহ কয়েকজন ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।
শ্রমিকরা জানান, বিশেষ ব্যবস্থায় সবাইকে ম্যানেজ করেই ফের বালু কাটা শুরু করেছে তারা।

জানা যায়, উপজেলা প্রশাসন ও থানা থেকে অদূরে চর লটাখোলার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর শাখা খাল থেকে অবৈধভাবে মাটি ও বালু তুলে বিক্রি করে আসছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছরই এস্থানে বালু কাটা নিয়ে চলে চোর-পুলিশ খেলা। অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে ভাঙনে নদী তীরবর্তী বাড়িঘর হুমকির মুখে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছিল কিন্তু আবার শুরু করেছে সেটা আমাদের জানা নেই। এবার বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য যে, দোহারে পদ্মা বাঁধের বৃহৎ প্রকল্প চলছে, যে কারণে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন একেবারে বন্ধ করতে সালমান এফ রহমান এমপির নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করেও বিভিন্ন স্থানে এখনো বালু উত্তোলন চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০