PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২০, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর: বালু উত্তোলন বন্ধে অভিযান

দোহার উপজেলার লটাখোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। অভিযানে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
গত সোমবার প্রিয়বাংলা নিউজ২৪-এ ‘লটাখোলা খালে ড্রেজার দিয়ে মাটি কাটার মচ্ছব’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের পরই বালু উত্তোলন বন্ধে সোচ্চার হয় প্রশাসন।

জানা যায়, উপজেলা প্রশাসন ও থানা থেকে মাত্র ৫শ’ গজ দূরেই চর লটাখোলার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর শাখা খাল থেকে অবৈধভাবে মাটি ও বালু তুলে বিক্রি করে আসছিল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এতে ভাঙনে নদী তীরবর্তী বাড়িঘর হুমকির মুখে পড়েছে। অভিযোগ উঠে, স্থানীয় মো. আক্তার, নজরুল, সুজন, তোতা মাদবর, ইলিয়াস মোল্লা, জলিল ভদ্দর, খলিল ভদ্দর সহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

এ ব্যাপারে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে লটাখোলা খালে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। ড্রেজার ও পাইপ ধ্বংস হরা হয়েছে। এরপরেও যদি আবার বালু উত্তোলন করা হয় তাহলে এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। দোহারে পদ্মা বাঁধের বৃহৎ প্রকল্প চলছে, যে কারণে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন একেবারে বন্ধ করতে হয়। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে সালমান এফ রহমান এমপির নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০