PRIYOBANGLANEWS24
৩ অগাস্ট ২০২১, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের রোডম্যাপ তৈরি

কেরানীগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধ ও কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরনে রোডম্যাপ তৈরি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে জরুরি এক ভার্চুয়াল সভায় (জুম মিটিং) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আ’লীগের আহবায়ক শাহীন আহমেদ।

সভায় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করে মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রমের রেগুলেশন জারি করা হয়।

রেগুলেশনে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়ন পরিষদ হতে কোভিড-১৯ ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম পরিচালনার স্থান, তারিখ ও টিকা গ্রহনকারীর তালিকা তৈরী করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে টিকা প্রদানের ২ দিন আগে প্রেরন করতে হবে। প্রতিটি ইউনিয়নে ৩ দিন আলাদা ৩ টি স্থানে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবে। প্রতিদিন একেকটি স্থানে ৩ টি ওয়ার্ডের ৬০০ মানুষকে টিকা প্রদান করা হবে এবং প্রতি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মোট ১ হাজার ৮শ’ জন মানুষকে টিকা দেয়া হবে। উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ২১ হাজার ৬শ’ জনকে এ পর্যায়ে কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান করা হবে। এক্ষেত্রে প্রথমে বয়স্ক, মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। প্রতিটি টিকা কেন্দ্রে অক্সিজেনর সুব্যবস্থা ছাড়াও থাকছে ১ টি করে এ্যাম্বুলেন্স ও সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা। এছাড়াও টিকা প্রদান কার্যক্রম পরিচালনার স্থানে সার্বক্ষনিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হবে। আগামী ৭ আগষ্ট থেকে সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও একযোগে চলবে কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম।

ভার্চয়াল সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন (রাজস্ব) সার্কেল কর্মকর্তাদ্বয়, অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন থানা, জেনারেল ম্যানেজার ঢাকা পরিস-৪, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, আহবায়ক ও যুগ্ন আহবায়ক মডেল ও দক্ষিন থানা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের সভাপতিসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

১

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

২

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৩

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৪

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

৫

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

৬

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

৭

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

৮

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

৯

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০